বশির আলম (গাজীপুর প্রতিনিধি): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার ৫৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শুক্কুর। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দীন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান (ভিপি নূর), মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মো. আলেক।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন—মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক আমির হোসেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী জহির, যুবদল নেতা আলমগীর হোসেন ভাসানী, জসিম, রাজন, মাহবুব মিয়াজি, বিএনপি নেতা সেলিম বেপারি, মধু, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যায়, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামীম বেপারি এবং ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর কেয়া শারমিন প্রমুখ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বলেন, তিনি দেশের মানুষের জন্য জীবনভর ত্যাগ ও অবদান রেখেছেন। তাঁর রোগমুক্তি এবং দ্রুত সুস্থ হয়ে জাতির সেবায় ফিরতে পারার জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গ করা বিএনপির শহীদ নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিল শেষে প্রায় হাজারো উপস্থিত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।