টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গী মেট্রো পশ্চিম থানার ৫১ নং ওয়ার্ডে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমি।
তিনি বলেন, ভোট একটি সাংবিধানিক অধিকার এবং আগামীর নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিন ১২ তারিখ সকল ভোটারকে নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
রাতুল শিকদার অমি আরও জানান, ৫১ নং ওয়ার্ডের প্রতিটি ভোটকেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা বয়স্ক ও প্রতিবন্ধী নারী-পুরুষ ভোটারদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।