আল-আমিন সরকার পূবাইল গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন কুদাব মীরের বাজারে অবস্থিত মেসার্স তুরাগ ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করেন গাজীপুর মহানগরের ডেপুটি কমিশনারের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম। অভিযানে স্টেশনের সবগুলো জ্বালানি ট্যাংক পরীক্ষা করা হলে একটি ট্যাংকে ৮৫১ লিটার অতিরিক্ত তেল মজুদ পাওয়া যায়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম জানান, স্টেশনের কর্তৃপক্ষ অতিরিক্ত মজুদের জন্য কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় স্টেশনটির দুইজনকে জরিমানা করা হয়।