মোঃ আল-আমিন সরকার পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অখিল কুমার বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর সিটি কর্পোরেশন এর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী,ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, মজিবুর রহমান কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, পূবাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল আলীম,পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ নূরালি ,বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম নজরুল ইসলাম।এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও অভিভাবক বৃন্দাগণ উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে অনেক বড়। ভাল ভাবে লেখাপড়া করতে হবে। উক্ত প্রতিষ্ঠানের সুনাম যেন বেড়ে যায় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। তোমরা ভালো ফলাফল করে দেশের ভাল ভাল জায়গায় দায়িত্ব পালন করবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার প্রতি অনেক গুরুত্ব দিচ্ছেন।দেশের সার্বিক উন্নয়নে শিক্ষা ছাড়া অন্য কোন বিকল্প নাই। আমার আশা অতীতের চেয়ে পূবাইল মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে।