1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে ভূমিদস্যু সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে আইয়ুবের বিরুদ্ধে  এলাকাবাসীর মানববন্ধন ।  - dailyjonotarkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

টঙ্গীতে ভূমিদস্যু সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে আইয়ুবের বিরুদ্ধে  এলাকাবাসীর মানববন্ধন । 

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৭০ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) : গাজীপুর আদালতে হাজিরা দিতে গেলে বিবাদীদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আব্বাস আলী নামে এক ব্যক্তি। আদালত চত্বরে সংঘটিত এই হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কের টঙ্গী আমতলী ও নিমতলি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে টঙ্গী কালীগঞ্জ মহাসড়কের নিমতলি এলাকায় আব্বাস আলীর পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু আইয়ুব আলীর নেতৃত্বে আদালতের ভেতরেই আব্বাস আলীর ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে নির্মমভাবে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান পরিবারের সদস্যরা।
ভুক্তভোগীর স্ত্রী মানববন্ধনে বলেন, “আমার স্বামী আদালতে ন্যায়বিচার পেতে গিয়েছিলেন। সেখানেই সন্ত্রাসীরা তাকে হত্যা করার উদ্দেশ্যে মারধর করেছে। এখনও তার অবস্থা খুবই গুরুতর। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে আইয়ুব আলী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই হামলার শিকার হতে হয়। অবিলম্বে তাকে গ্রেপ্তার না করা হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী আইয়ুব আলীর ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন, যেখানে তার গলায় জুতা ঝুলানো ছবি ব্যবহার করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে বক্তারা হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীর দ্রুত গ্রেপ্তার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com