1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত - dailyjonotarkantho
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে

ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১১৪ Time View

ঢাকা প্রতিনিধি: ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের (তৃতীয় পর্বের বিবাহ অনুষ্ঠান-২০২৬) ৫ম সভা গত ১১ জুলাই ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৭টায় সমিতির প্রশাসনিক কার্যালয় “ট্রপিকাল ক্যান্ট ভিউ”, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব সাখাওয়াত হোসাইন হাওলাদার বিদেশে অবস্থান করায় উপস্থিত থাকতে পারেননি। সভা পরিচালনা করেন প্রকল্পের সদস্য সাজ্জাদুর রহমান সামুন।
সভায় কমিটির সদস্য প্রফেসর মোহাম্মদ হাসান, আলহাজ্ব আবুল কালাম আলমগীর, সাজ্জাদুর রহমান সামুন, আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন তালুকদার, আলহাজ্ব আবদুল আজিজ, নাদিম হোসেন, শরিয়তুল্লাহ চৌধুরী রুবেল, ফরহাদ মাহমুদ, মিজ হালিমা আক্তার কনা ও মিজ আমেনা বেগমসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক এবং মিজ সালমা লিজা।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ৪র্থ সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
এছাড়া সংগৃহীত ১০ জন পাত্র-পাত্রীর আবেদন যাচাই-বাছাই করে আগামী ২৫ জুলাই ২০২৬-এর মধ্যে যাচাই কমিটির আহ্বায়ক প্রফেসর মো. হাসান এবং সদস্য সচিব আলহাজ্ব আবুল কালাম আলমগীর-এর কাছে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিজ্ঞাপন সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি, স্মরণিকার খসড়া অনুমোদন, বিবাহ অনুষ্ঠানের সম্ভাব্য ব্যয় নির্ধারণ, অনুদান ও দান সংগ্রহের প্রাথমিক তালিকা প্রস্তুতসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। অনুদান সংগ্রহ কার্যক্রমের দায়িত্ব প্রকল্পের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন-কে প্রদান করা হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ২৫ জুলাই ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৬টায় সমিতির প্রশাসনিক কার্যালয়ে প্রকল্পের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিবাহ সহায়তা প্রকল্পের সকল সদস্যকে তাদের এক কপি ছবি দ্রুত জমা দেওয়ার জন্য পুনরায় অনুরোধ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com