1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন - dailyjonotarkantho
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে

গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৭ Time View

আল-আমিন সরকার, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের পূবাইল বাজারে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর ৪৩৪তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন এ শাখার মাধ্যমে স্থানীয় সদস্যদের আর্থিক সেবা সম্প্রসারণের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সহায়ক কার্যক্রম আরও জোরদার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পূবাইল বাজারে নানা শ্রেণি-পেশার মানুষ, নতুন সদস্য এবং বিজের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ প্রধান কার্যালয় ঢাকার টিম-৭-এর উপসহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম আসাদ। গাজীপুর জোনের জোনাল ম্যানেজার মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পাবেল মিয়া, গাজীপুরের সাব জোনাল ম্যানেজার শহিদুল ইসলাম এবং গাজীপুর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার তুহিন পাল।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর সাব জোনের মিরের বাজার শাখার শাখা ব্যবস্থাপক মো. এনামুল হক এবং পূবাইল বাজার নতুন শাখার ব্যবস্থাপক লিটন মিয়া।
বক্তারা বলেন, বিজ শুধু আর্থিক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সদস্যদের জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসেবা, কৃষিসেবা, সামাজিক সুরক্ষা ও শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন শাখার কার্যক্রমের মাধ্যমে পূবাইল বাজার ও আশপাশের এলাকার মানুষ এসব সেবার আরও সহজ সুযোগ পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিজের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম রবিনের শারীরিক সুস্থতা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সমিতির নতুন সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। এ সময় বিজের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, নতুন সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com