1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা - dailyjonotarkantho
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে

মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ Time View

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, নবগঠিত এডহক কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ)।
নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় , শিক্ষক প্রতিনিধি ও এডহক কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম এবং অভিভাবক সদস্য মোঃ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস শরিফ, ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক  শমসুল আলম, এডহক কমিটির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হাজী মোঃ আবুল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন, বিএনপিনেতা সোলাইমান কবির, আরিফুল আলম সরকার, সাইদুল ইসলাম জনি (মাস্টার), ইকবাল হোসেন, আলম মিয়া, কামাল হোসেন, আকতার হোসেন, হারুন মিয়া, নাহিদ সাহরিয়ার, মেহেদী হাসান তারা, সোবহান জিন্নাহ ও ফাইজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নত আলী।
পরিচিতি সভায় নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। পরে বিদ্যালয়ের বর্তমান শিক্ষা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, লেখাপড়ার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলাও শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনা, উপস্থিতি ও আচরণের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পরিবেশকে আরও শিক্ষাবান্ধব করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ বাড়াতে হবে। বিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় নবগঠিত এডহক কমিটি, শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মান উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারে ভবিষ্যতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা নবগঠিত এডহক কমিটির সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নিজেদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এডহক কমিটির নেতৃত্বে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় টঙ্গী, গাজীপুরে অবস্থিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হাজী মোঃ সিরাজ মাদব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com