
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম মেট্রো থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ইং ৫৫ নম্বর ওয়ার্ডের মিলগেইট এলাকায় মুন্নু টেক্সটাইল শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ১৬ আগস্ট ২০২৬ ইং তারিখে ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মোমেন, সদস্য সচিব, গাজীপুর মহানগর শ্রমিক দল এবং সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি।
প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম মোর্শেদ খোকন, সভাপতি, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দল ও যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর শ্রমিক দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, প্রখ্যাত শ্রমিক নেতা ও পরিচালক, মূল্য টেক্সটাইল মিলস লিমিটেড। এছাড়াও অনুষ্ঠানে ৫৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ
নবগঠিত ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের কমিটিতে মোঃ মিজানুর রহমান সভাপতি এবং রাজু আহম্মেদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ হলেন—
মোঃ মতিউর রহমান মৃধা—সিনিয়র সহ-সভাপতি; মোঃ আবুল বাশার, মোঃ মান্নান হোসেন, মোঃ দুলাল শেখ, মোঃ কামাল হোসেন ও মোঃ জলিল—সহ-সভাপতি।
মোঃ দেলোয়ার হোসেন—সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। মোঃ হারুন রশীদ মোল্লা, মোঃ আখতারুজ্জামান, ডাঃ বেদার উদ্দিন সিকদার ও মোঃ মমিন-১—যুগ্ম সাধারণ সম্পাদক।
মোঃ সোহেল আহমেদ ইসরাক—সাংগঠনিক সম্পাদক এবং মোঃ দুলু মিঞা—সহ-সাংগঠনিক সম্পাদক।
মোঃ মনির পাটোয়ারী—দপ্তর সম্পাদক এবং মোঃ হিরণ মিঞা—সহ-দপ্তর সম্পাদক।
মোঃ আব্দুল করিম—প্রচার সম্পাদক এবং মোঃ মতি মিঞা—সহ-প্রচার সম্পাদক।
মোঃ মনোয়ার হোসেন—অর্থ বিষয়ক সম্পাদক এবং মোঃ রবিউল ইসলাম—সহ-অর্থ বিষয়ক সম্পাদক।
মোঃ রুকুনুজ্জামান ও মোঃ নাহিদ হোসেন—শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক।
মোঃ ফারুক কন্ট্রাক্টর—স্বেচ্ছাসেবক সম্পাদক। মোঃ আক্তারুজ্জামান—আইন বিষয়ক সম্পাদক এবং মোঃ শাহজালাল—শিল্প বিষয়ক সম্পাদক।
এছাড়া কমিটিতে মোঃ নুরুল ইসলাম, মোঃ আলমাস, মোঃ শাহ আলম বেপারী, মোসাঃ মিনারা বেগম, মোঃ খালেক কাজী, চিন্তা মন্ডল, মোসাঃ নাজনিন আক্তার, মোসাঃ আমেনা খাতুন, মোঃ আমিরুল ইসলাম, মোঃ শাহআলম কন্ট্রাক্টর, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ সাদিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, মোঃ সোহেল রানা, মোঃ আক্তারুন, মোঃ রাসেল মিঞা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কবির হোসেন, মোঃ ফরাদ আলী, মোঃ স্বাধীন, মোঃ শাকিল হোসেন, মোঃ আরিফ, মোঃ সোহেল মিঞা, মোঃ জাহাঙ্গীর আলম বেপারী, মোঃ মিজানুর রহমান, মোঃ হাসিনুর রহমান, মোঃ মাসুদ মিঞা, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ আয়নুল হক, মোঃ রবিউল কাঠ মিস্ত্রী, মোঃ খলিলুর রহমান, মোঃ আলমগীর, মোঃ আলী, মোঃ শাওন, মোঃ সেলিম, মোঃ বিপ্লব, মোঃ আমির, মোঃ মোরশেদ, মোঃ মেহেদী হাসান এবং মোঃ মমিন-২-এর নাম রয়েছে।
আলোচনা সভা
পরিচিতি সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা, তাদের অধিকার এবং সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও ঐক্য গুরুত্বপূর্ণ। নবগঠিত ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজনে:
৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দল
টঙ্গী পশ্চিম মেট্রো থানা, গাজীপুর মহানগর।
Leave a Reply