1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার - dailyjonotarkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ময়লা ব্যবসা ঘিরে বিতর্ক: অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ

দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

বশির আলম :   দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রেক্ষাপটে বিএনপির কেন্দ্রীয় শ্রমিক নেতা মো. সালাহউদ্দিন সরকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-২) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে সালাহউদ্দিন সরকারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। চুক্তির অন্যান্য শর্তও সরকার নির্ধারিত বিধি-বিধান অনুযায়ী প্রযোজ্য হবে।
দীর্ঘ রাজনৈতিক পরিচয়
সালাহউদ্দিন সরকার বর্তমানে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি। এছাড়া তিনি গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এবং গাজীপুর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতি ও বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে তিনি দলীয় নেতাকর্মীদের কাছে সুপরিচিত।
একাদশ সংসদ নির্বাচনেও ছিলেন প্রার্থী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। সে নির্বাচনে দেশব্যাপী অনিয়ম, কারচুপি ও ভোটগ্রহণ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিএনপির অভিযোগ ছিল, ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। সালাহউদ্দিন সরকারও সেই নির্বাচনে একই ধরনের অনিয়মের শিকার হয়েছেন বলে দলীয়ভাবে অভিযোগ করা হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত সিদ্ধান্ত
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও গাজীপুর-২ আসনকে কেন্দ্র করে আলোচনায় আসেন সালাহউদ্দিন সরকার। প্রথমে বিএনপির মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং বৈধ প্রার্থী হিসেবেও নির্বাচনী মাঠে ছিলেন।
তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, দলীয় প্রার্থী এম. মঞ্জুরুল করীম রনির বিজয় নিশ্চিত করা এবং দলের অভ্যন্তরীণ ঐক্য অটুট রাখার স্বার্থেই তিনি এ সিদ্ধান্ত নেন।
দলীয় নেতারা মনে করেন, ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের চেয়ে দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি তার আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। তার এ সিদ্ধান্তে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থীর বিজয়ের পথ আরও সুগম হয়েছিল বলেও স্থানীয় নেতাকর্মীদের অভিমত।
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা
বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির বিভিন্ন আন্দোলন, কর্মসূচি ও রাজনৈতিক সংগ্রামে সালাহউদ্দিন সরকার সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেন। বিভিন্ন রাজনৈতিক মামলার মুখোমুখি হওয়া, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং শ্রমিক সংগঠনকে সক্রিয় রাখার ক্ষেত্রেও তার ভূমিকা দলীয় মহলে প্রশংসিত।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, দলীয় সিদ্ধান্তের প্রতি অবিচল আনুগত্য, শ্রমিক রাজনীতিতে সক্রিয় নেতৃত্ব এবং নির্বাচনী রাজনীতিতে দলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার স্বীকৃতি হিসেবেই তাকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ নিয়োগ শুধু একটি প্রশাসনিক পদায়ন নয়; বরং দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ও পরীক্ষিত নেতৃত্বের প্রতি সরকারের আস্থারও প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com