1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
সাংবাদিক তুহিন হত্যার বছরপূর্তি, দ্রুত বিচারের দাবিতে গাজীপুরে সহকর্মীদের মানববন্ধন - dailyjonotarkantho
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মোহাম্মদ মাসুদের বই কিনলেন ডা. জুবাইদা রহমান হাজীর মাজার বস্তি ভাঙার ‘নেপথ্যের কারিগর’ নুরু মিয়া? মাদক ব্যবসা, দখল ও সম্পদ বৃদ্ধির অভিযোগ—আইনের আওতায় এনে তদন্তের দাবি হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি পূবাইলে বাবার বাড়িতে বেড়াতে এসে গৃহবধূ-ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের বড় উচ্ছেদ অভিযান গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, দখলমুক্ত সরকারি জমি

সাংবাদিক তুহিন হত্যার বছরপূর্তি, দ্রুত বিচারের দাবিতে গাজীপুরে সহকর্মীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের বহুল আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলেও মামলার চূড়ান্ত রায় না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, শোকসভা ও দোয়া অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করে সাংবাদিকতা পেশাকে বাঁচাতে হবে। পেশার মধ্যে অনৈক্যের কারণে সাংবাদিক নির্যাতনের মাত্রা বেড়ে চলেছে। ফলে সাংবাদিক হত্যারও যথাযথ বিচার হচ্ছে না।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত অর্ধশতাধিক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। তবে এসব হত্যাকাণ্ডের অধিকাংশের বিচার এখনো সম্পন্ন হয়নি। রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
আহমেদ আবু জাফর আরও বলেন, এভাবে চলতে থাকলে সাংবাদিকতা পেশা একদিন নিস্তেজ হয়ে যাবে। পেশার মান ও মর্যাদা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ভিন্ন পেশার মানুষের সাংবাদিকতা পেশায় অনুপ্রবেশ বন্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
সরকারের প্রতি দ্রুত পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, তালিকায় যেন অন্য কোনো পেশার মানুষের নাম অন্তর্ভুক্ত না হয়, সে বিষয়ে সাংবাদিকদেরও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, বাংলাদেশে বহু সাংবাদিক হত্যার বিচার দীর্ঘদিন ধরে ঝুলে থাকলেও আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় দ্রুত সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম এগিয়ে চলা সাংবাদিক সমাজের জন্য আশার আলো।
তিনি বলেন, এ মামলার দ্রুত রায় হলে তা দেশে বিচারহীনতার সংস্কৃতি ভাঙার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে। তুহিনের খুনিদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছে পুরো দেশ।
সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতা সিকান্দার আলী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান, ভাওয়াল প্রেসক্লাব গাজীপুরের সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. গাজী মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাসান মিয়া, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উপদেষ্টা মো. ফিরোজ মিয়া, জাতীয় সাংবাদিক অধিকার সোসাইটির আহ্বায়ক মো. মানিক, মহানগর প্রেসক্লাব গাজীপুরের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ এবং বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনজুর আলম সরকার বক্তব্য দেন।
এ সময় গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com