1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
১৯৫২ সালের সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। - dailyjonotarkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

১৯৫২ সালের সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪৩ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যে সকল বীর সন্তান জীবন উৎসর্গ করেছিলেন, জাতি চিরদিন তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে। ভাষা আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচিত হয় এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
তিনি বিশেষভাবে স্মরণ করেন ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকত, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমেদ, আবদুল জব্বার ও শফিউর রহমান-সহ সকল অজ্ঞাত শহীদদের। তিনি বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এবং বিশ্বদরবারে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি পায়।
কাজী হুমায়ুন কবির আরও বলেন, একুশের চেতনা শুধু ভাষার অধিকার নয়, এটি ন্যায়, গণতন্ত্র ও সাম্যের সংগ্রামের প্রতীক। বর্তমান প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকা সময়ের দাবি।
তিনি মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে অমর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com