1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
আলেম-ওলামা ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - dailyjonotarkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

আলেম-ওলামা ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
আলেম-ওলামা, সামাজিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
ইফতার মাহফিলের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টঙ্গি পূর্ব থানা যুবদল-এর সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জোরদার করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় নাজমুল হোসেন মন্ডল উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, যারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যারা ব্যক্তিগত বা পেশাগত কারণে উপস্থিত হতে পারেননি, তাদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা রইল।
তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডবাসীর সেবায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। “ওয়ার্ডবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই,” বলেন তিনি।
অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com