1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

গাজীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেগমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান অভিযান চালিয়ে ৮হাজার পিস ইয়াবা ও সিএনজিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৩মে) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত একটি সিএনজিসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন- ভৈরবের শ্রীনগর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে আলমগীর (৩৮)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেগমপুর এলাকায় মাদক কারবারি আলমগীর অবস্থান করছিল। এমন সময় ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৮ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক কারবারে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

এ ঘটনায় উপ পরিদর্শক আব্দুলা হিল বাকী বাদী হয়ে জয়দেবপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। ধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com