1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
অপসোসেলাইনের স্যালাইনে ‘শ্যাওলা-ময়লা’! রোগীর জীবনের ঝুঁকির অভিযোগ - dailyjonotarkantho
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন

অপসোসেলাইনের স্যালাইনে ‘শ্যাওলা-ময়লা’! রোগীর জীবনের ঝুঁকির অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২১ Time View

 বশির আলম ## বাজারে থাকা একটি স্যালাইনের বোতলের ভেতরে শ্যাওলা ও ময়লার মতো পদার্থ দেখা যাওয়ায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে,  কোম্পানির উৎপাদিত একটি স্যালাইনের বোতলে এমন দৃশ্য দেখা গেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে
অভিযোগ অনুযায়ী, স্যালাইনটির উৎপাদনের তারিখ অক্টোবর ২০২৫ এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ অক্টোবর ২০২৮ উল্লেখ রয়েছে। তবে বোতলের ভেতরে দৃশ্যমান শ্যাওলা ও ময়লার মতো পদার্থ দেখে আতঙ্কিত হয়ে পড়েন ভুক্তভোগীরা। তাদের দাবি, “যে স্যালাইন মানুষের জীবন বাঁচানোর কথা, সেটিই যদি দূষিত হয় তাহলে রোগীরা কোথায় নিরাপত্তা পাবে?”
স্বাস্থ্যসচেতন মহল বলছে, ইনজেকশন বা ইনফিউশন জাতীয় স্যালাইনে সামান্য দূষণও রোগীর শরীরে মারাত্মক সংক্রমণ, রক্তদূষণ কিংবা প্রাণহানির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এমন পণ্য বাজারে আসা ও হাসপাতাল কিংবা ফার্মেসিতে পৌঁছানো স্বাস্থ্যখাতের তদারকির দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।
বাংলাদেশে স্যালাইনের নিরাপত্তা ও উৎপাদন মান নিয়ে আগেও উদ্বেগ দেখা গেছে। সম্প্রতি দেশে সরকারি পর্যায়ে আইভি স্যালাইন উৎপাদন বন্ধ থাকায় বেসরকারি কোম্পানির ওপর নির্ভরতা বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বাজারে থাকা সংশ্লিষ্ট ব্যাচের স্যালাইন পরীক্ষা করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। পাশাপাশি ওষুধ প্রশাসন অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপও কামনা করেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com