
বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নং ওয়ার্ড তিলারগাতী এলাকায় অবস্থিত হাজী এম.এ. গণি উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু, বীর মুক্তিযোদ্ধা ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক, আসাদুর রহমান ভিপি সদস্য সচিব, বিএনপি টঙ্গী পশ্চিম থানা সাংবাদিক এস এম মনিরউদ্দিন মন্ডল দাতা সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীনসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম কাজল (ভারপ্রাপ্ত সভাপতি, যুবদল টঙ্গী পশ্চিম থানা , শামিম বেপারী, আবুল কাশেম, মোঃ মোতালেব মিয়া, মোঃ নাজিম উদ্দিন, নাজমুল ইসলাম মুন্না, মোঃ সাইফুল ইসলাম (আক্তার), মোঃ ইশতিয়াক আহম্মেদ জিম, মোঃ শামীম আহম্মেদ আকাশ, মোঃ মনির হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ হৃদয় হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব ইকবাল হোসেন বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত বিদ্যালয় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধাবীদের যথাযথ স্বীকৃতি প্রদান করলে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রভাষক বশির উদ্দিন বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, নিয়মিত অধ্যয়ন ও অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান তাঁর বক্তব্যে বলেন, “এই আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে। সকলের সহযোগিতায় হাজী এম.এ. গণি উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
Leave a Reply