
বশির আলম (গাজীপুর প্রতিনিধি) :
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন গাজীপুর মহানগর তাঁতীদলের সহ-সভাপতি মোঃ জজ মিয়া।
এক স্মরণবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অনন্য অধ্যায়। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, দেশনেত্রীর জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত। রাষ্ট্রক্ষমতায় কিংবা বিরোধী দলে—সব সময়ই তিনি গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে আপস করেননি। তাঁর প্রজ্ঞা ও নেতৃত্ব রাজনৈতিক ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
মো. জজ মিয়া বলেন, দেশনেত্রী আমাদের মাঝে শারীরিকভাবে না থাকলেও তাঁর আদর্শ ও সংগ্রামের চেতনা বিএনপিকে পথ দেখাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করবে—এটাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপি কেন্দ্রীয়ভাবে সাত দিনের শোক কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সারাদেশে কালো পতাকা উত্তোলন, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। গাজীপুর মহানগরসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
শেষে মো. জজ মিয়া মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Leave a Reply