
গাজীপুর–২ আসনে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণ
গাজীপুর প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ (১৯৫) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বাংলা বর্ণমালার ক্রমানুসারে বৈধ প্রার্থীদের তালিকা নিম্নরূপ—
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে আব্বাস ইসলাম খান (পিতা: শামছুল ইসলাম খান),
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে আলী নাছের খান (পিতা: সাইখুল ইসলাম খান),
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এম মঞ্জুরুল করিম রনি,
স্বতন্ত্র প্রার্থী এম এ মান্নান,
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে মাসুদ রেজা (পিতা: আবদুল মন্নান),
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মুহাম্মদ হোসেন আলী (পিতা: লেহাজ উদ্দিন),
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ থেকে মোঃ আবদুল কাইয়ুম (পিতা: আউয়াল মোঃ আঃ),
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে মোঃ জিয়াউল কবীর,
জাতীয় পার্টি থেকে মোঃ মাহবুব আলম (পিতা: হাজী মোঃ আব্বাস উদ্দিন),
এবং ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ (ইনসানিয়াত) থেকে সরকার তাসলিমা আফরোজ (পিতা: সরকার মোঃ আব্দুল বাতেন)।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হানিফ সরকার (পিতা: আঃ হাকিম সরকার) এর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় এসব প্রার্থীর মনোনয়ন বহাল রাখা হয়েছে। ফলে গাজীপুর–২ আসনে এবার বহুদলীয় অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
Leave a Reply