1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ডেভিলহান্ট ফেইজ–২ অভিযানে ছিনতাইকারীসহ তিনজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ - dailyjonotarkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

ডেভিলহান্ট ফেইজ–২ অভিযানে ছিনতাইকারীসহ তিনজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৩৩ Time View

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এলাকায় চলমান ডেভিলহান্ট ফেইজ–২ অভিযানে একজন অস্ত্রসহ ছিনতাইকারী, একজন সাজাপ্রাপ্ত আসামি ও একজন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ০১ জন অস্ত্রসহ সক্রিয় ছিনতাইকারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে ০১ জন সাজাপ্রাপ্ত আসামি এবং ০১ জন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দেলোয়ার হোসেন ঢালীসহ টঙ্গী পশ্চিম থানার একাধিক মামলার আসামি রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডেভিলহান্ট ফেইজ–২ অভিযান চলমান রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধ নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com