1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে আল-হেলাল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত - dailyjonotarkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

টঙ্গীতে আল-হেলাল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৫৬ Time View

বশির আলম, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে আল-হেলাল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন স্বপ্ন, সম্ভাবনা ও আলোকিত ভবিষ্যতের প্রত্যয়ে মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল ক্যাম্পাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-হেলাল স্কুলের সম্মানিত অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ। মাওলানা আল আমিন ও শাওন আহমেদ জয়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারী, উপদেষ্টা আমিরুল আহসান হেলাল, ইনচার্জ মোর্শেদা পারভীনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পরিমার্জিত পরিবেশে ধর্মীয় শিক্ষক মাওলানা ইয়াসিন আরাফাতের সুমধুর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে নতুন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে আন্তরিকতার সঙ্গে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারী, মাওলানা আল আমিন, মোশারেফ হোসেন, তাহমিনা সুলতানা, খালেদা আক্তার, সোলাইমান হোসেন, সালমা আক্তার, শরীফুল ইসলাম, নাজমুন্নাহার মুন, শাহীনুর আক্তার, ফাতেমা আক্তার, আবুল বাসার, নিপা জেয়াসমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা জীবনের এই নতুন অধ্যায়ে অধ্যবসায় ও সততার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে শ্রেণি শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে নিজ নিজ শ্রেণিকক্ষে প্রবেশ করে। অনুপ্রেরণামূলক এই আয়োজনের মধ্য দিয়ে আল-হেলাল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের কার্যক্রমের শুভ সূচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com