1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
একুশে ভাষা শহীদদের স্মরণে বীনা চৌধুরীর শ্রদ্ধা - dailyjonotarkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

একুশে ভাষা শহীদদের স্মরণে বীনা চৌধুরীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২০ Time View

গাজীপুর প্রতিনিধি:
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির নারী ও জেন্ডার বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার বীনা চৌধুরী।
এক বিশেষ বাণীতে তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, জাতি চিরকাল তাদের আত্মত্যাগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষা আন্দোলনের অগ্রণী শহীদ আবদুল জব্বার, আবুল বরকত, রফিকউদ্দিন আহমেদ, আবদুস সালাম ও শফিউর রহমান-সহ সকল নাম না জানা শহীদদের।
বীনা চৌধুরী বলেন, মহান একুশ কেবল শোকের দিন নয়, এটি আত্মমর্যাদা ও অধিকার আদায়ের চেতনার প্রতীক। ভাষা আন্দোলনের প্রেরণায় পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তিনি নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় ভাষা আন্দোলনের চেতনা ধারণ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও বিকাশে সবাইকে সচেতন হতে হবে। ডিজিটাল যুগে বাংলা ভাষার গবেষণা, সাহিত্যচর্চা ও প্রযুক্তিতে ব্যবহার বৃদ্ধির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের যথার্থ সম্মান জানানো সম্ভব।
বাণীর শেষে তিনি মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com