1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইলে রহমানিয়া সমাজের উদ্যোগে নামাজে উৎসাহ দিতে পুরস্কার বিতরণ - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

পূবাইলে রহমানিয়া সমাজের উদ্যোগে নামাজে উৎসাহ দিতে পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২২৪ Time View

আল-আমিন সরকার, পূবাইল প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তরুণদের নামাজে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পূবাইল রহমানিয়া সমাজ। সমাজের উদ্যোগে নিয়মিত জামাতে নামাজ আদায়কারী মুসলিম তরুণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর পূবাইল রহমানিয়া আলিম মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকদের জানানো হয়, তরুণদের পড়ালেখার পাশাপাশি নামাজের প্রতি আগ্রহী করে তুলতে ৪০ দিন প্রথম তাকবীরের সাথে জামাতে নামাজ আদায়ের একটি কর্মসূচি নেওয়া হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী ৪ জনকে বাইসাইকেল পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাকি ২৯ জন অংশগ্রহণকারীকে জায়নামাজ, আতর ও তাফসিরুল কোরআন উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে মাজহারুল ইসলাম শুভ, মাসুম ভূইয়া, নিহাদ ভূঁইয়া ও মাহাবুর মোল্লা কাশেম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন অ্যাডভোকেট শামীম মৃধা, মেজবাহ উদ্দিন মোল্লা (মেজু), মো. জহির উদ্দিন মোল্লা, হারেজ মোল্লাসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন পূবাইল রহমানিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আতিকুর রহমান পালোয়ান। অনুষ্ঠানে এলাকার মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com