
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও ছাত্রদলের সকল নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ রাতুল শিকদার অমি।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর ঈদের এই আনন্দ সবার মাঝে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে।
রাতুল শিকদার অমি দীর্ঘদিন ধরে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের জনপ্রিয় তরুণ ছাত্রনেতা এবং সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারির নেতৃত্বে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি, আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলীয় আদর্শ ও সংগঠনের শক্তি বৃদ্ধিতে তিনি সবসময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সকল নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহ তাআলা যেন আমাদের দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন।
Leave a Reply