1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
খুলনা-৪ আসনের নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানালেন গণধিকার পরিষদের সোহেল চৌধুরী - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

খুলনা-৪ আসনের নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানালেন গণধিকার পরিষদের সোহেল চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা-৪ আসনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশ-বিদেশের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণধিকার পরিষদের রূপসা উপজেলা সভাপতি মোঃ সোহেল চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সিয়াম সাধনার মাস রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম, গুনাহ মাফ এবং তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ এনে দেয়। এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর আনন্দ, খুশি ও সম্প্রীতির বার্তা নিয়ে উপস্থিত হয়। ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য জাগ্রত করে এবং সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলিয়ে দেয়।
তিনি তার বক্তব্যে আরও বলেন, “আমার প্রাণপ্রিয় রূপসা উপজেলা বাসী ও খুলনা-৪ আসনের সকল নেতাকর্মীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আমি আশা করি, এই ঈদ সবার জীবনে বয়ে আনবে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।”
সোহেল চৌধুরী দেশবাসীর উদ্দেশে বলেন, ঈদ শান্তি, সাম্য, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা দেয়। তাই সকল হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও কামনা করেন, দেশের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক এবং জাতির জীবনে নেমে আসুক সুখ-শান্তি ও কল্যাণের বার্তা। পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন তিনি।
শেষে তিনি আবারও খুলনা-৪ আসনের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com