1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
সাংবাদিক নির্যাতন বৃদ্ধি: জেলা-উপজেলায় কমিটি গঠনের আহ্বান - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

সাংবাদিক নির্যাতন বৃদ্ধি: জেলা-উপজেলায় কমিটি গঠনের আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক  :বাংলাদেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হুমকি, হয়রানি ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে, যা গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই প্রেক্ষাপটে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ দেশের সকল জেলা ও উপজেলায় শক্তিশালী কমিটি গঠনের আহ্বান জানিয়েছে।
বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের দ্রুত সুরক্ষা নিশ্চিত করতে এ প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি জানান, ২০২০ সালে প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠার পর দেশের কিছু জেলা ও উপজেলায় কমিটি গঠন করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এ কার্যক্রম আরও গতিশীল করতে সারাদেশে কমিটি গঠন এখন অত্যাবশ্যক হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ জেলা-উপজায় দায়িত্বশীল সাংবাদিকদের নেতৃত্বে এসব কমিটি কার্যকরভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতনের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে সংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা এখন সময়ের দাবি।
সংগঠনটি মনে করে, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীসহ সমাজের সচেতন সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তবে কমিটিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে অবশ্যই সাংবাদিকবান্ধব ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অতীতে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের এ কমিটিতে স্থান না দেওয়ার জন্যও অনুরোধ করা হয়।
বিবৃতিতে দেশের সকল জেলা ও উপজেলায় দায়িত্বশীল ও সচেতন ব্যক্তিদের নিজ নিজ এলাকায় দ্রুত কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, গঠিত কমিটিগুলোকে কেন্দ্রীয় নীতিমালার আলোকে কাজ করে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে শেষে বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা; আর গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা মানে রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com