1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবি—ফোনে হুমকি, থানায় জিডি - dailyjonotarkantho
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

টঙ্গীতে বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবি—ফোনে হুমকি, থানায় জিডি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৩৫ Time View

বশির আলম( গাজীপুর প্রতিনিধি): গাজীপুরের টঙ্গীতে বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি ০১৮২৫১২৫৫৪৮ ও ০১৯৯২২১৯৪৬৯ নম্বর থেকে “আলো জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র”-এর পরিচালকের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করে নিজেদের পাপ্পু সরকারের লোক পরিচয় দেয়। এ সময় তারা তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে কলদাতারা অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরপরই নিরাময় কেন্দ্রটির পরিচালক বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
পাপ্পু সরকারের ঘনিষ্ঠ সূত্র জানায়, এর আগেও প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে একই কৌশলে তার নাম ব্যবহার করে গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানা ও সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। তখন বিষয়টি নিয়ে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হলে তাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়। তবে পরবর্তীতে দলের উচ্চপর্যায়ের তদন্তে অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হলে তাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা আলী আহমেদ টুক্কু বলেন, “রাকিব উদ্দিন সরকার পাপ্পুর রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। অতীতেও তারা ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্র করে এই নেতার জনপ্রিয়তা দমিয়ে রাখা যাবে না। আমরা তার পাশে আছি এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।”
এদিকে সাম্প্রতিক এ ঘটনাকে ঘিরে আবারও একটি মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।”
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্তের দাবি জোরালো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com