1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
বাসনে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কারবারিসহ ১৩ জন গ্রেফতার - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

বাসনে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কারবারিসহ ১৩ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৫৫ Time View

বশির আলম( গাজীপুর প্রতিনিধি) :গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, দস্যুতা, দেশীয় অস্ত্র, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (০৮ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্ত মাদক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয় মোঃ নাছির (২৫), মোঃ রাসেল (২৪) ও আব্দুল আজিজ (৪৭) কে। এছাড়া ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার মামলায় গ্রেফতার হন মোঃ হৃদয় হাসান (২১)।
এদিকে দেশীয় অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন ও কুখ্যাত ছিনতাইকারী হিসেবে মোঃ ফারুক মিয়া (২৮) এবং মোঃ হাসান নূর ইসলাম ওরফে হাবিব (২৭) কে আটক করা হয়।
দস্যুতা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে মোঃ রিপন মিয়া (৩৫) ও মোঃ নিয়াজ সিদ্দিকী (৩৮) কে।
এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি মোসাঃ কুলসুম আক্তার নিশি (২৩) কে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আটক করা হয় মারজিয়া (১৯) ও সাজেদা (৫৫) কে।
অন্যদিকে প্রসিকিউশনভুক্ত আসামি হিসেবে মোসলেউদ্দিন (২৭) ও মোঃ আরমান (৩০) কে গ্রেফতার করে পুলিশ।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com