1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুরে ভূমিসেবা মেলা সমাপ্ত, শ্রেষ্ঠ ভূমি সেবায় ১ম স্থান পেলেন সদর এসিল্যান্ড - dailyjonotarkantho
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন

গাজীপুরে ভূমিসেবা মেলা সমাপ্ত, শ্রেষ্ঠ ভূমি সেবায় ১ম স্থান পেলেন সদর এসিল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা সফলভাবে সমাপ্ত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও দ্রুত পৌঁছে দেওয়া হয়। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় নাগরিকদের আধুনিক ভূমিসেবা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে মেলায় ১০টি স্টল স্থাপন করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে আয়োজিত মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা। বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহম্মদ হোসেন ভূঁইয়া, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন, গাজীপুর জেলা রেজিষ্ট্রার মো. মিজানুর রহমান, গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল করিম ভূঁইয়া বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।

মেলায় অংশগ্রহনকারী ১০টি স্টলের মধ্যে শ্রেষ্ঠ ভূমিসেবা প্রদানকারী হিসেবে প্রথম পুরুষ্কার অর্জন করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস। ভূমি রেকর্ড ও জরিপ জমির মালিকানা, রেকর্ড সংশোধন এবং খতিয়ান সংক্রান্ত সেবায় দ্বিতীয় স্থান অর্জন করেন গাজীপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিস। অপরদিকে ভূমি সেবা সহায়তা তৃতীয় স্থান পেলেন টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক।

তিন দিনব্যাপী এ মেলায় নামজারি, খতিয়ান ও পর্চা সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি সেবা গ্রহণের নিয়মসহ বিভিন্ন বিষয়ে সেবা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও ভূমি সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা,তথ্যসেবা বুথ এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান কার্যক্রম পরিচালিত হয়।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খাজনা প্রদান ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের ধারণা দেওয়া হয়। এছাড়া ১৬১২ হেল্পলাইন, ভূমি অনলাইন পোর্টাল ও ঘরে বসে সেবা পাওয়া যায়, তা প্রদর্শন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে ভূমি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। গত ১৯ মে থেকে সারাদেশেরমত গাজীপুরেও শুরু হয় ভূমিসেবা মেলা, আর এই মেলার মাধ্যমে স্থানীয় জনগণ ভূমির বিভিন্ন সেবা গ্রহণ করে এবং জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com