1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন - dailyjonotarkantho
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন

রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২৩ Time View

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে সংঘটিত আলোচিত রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর এসএসসি ’৯৮ ব্যাচের উদ্যোগে শুক্রবার (২২ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে গাজীপুর চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে গাজীপুরে বসবাসরত এসএসসি ’৯৮ ব্যাচের অর্ধশতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন, সহিংসতা এবং হত্যার মতো নৃশংস ঘটনার বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে গাজীপুর এসএসসি ৯৮-০০ ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের সদস্যসহ টঙ্গী, কোনাবাড়ী, জয়দেবপুর, শিমুলতলী ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত বন্ধুরা অংশ নেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com