1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫৩ নম্বর ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ - dailyjonotarkantho
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫৩ নম্বর ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৬ Time View

বশিরআলম (গাজীপুরপ্রতিনিধি) :পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে) সকালে তার নিজ কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী বিতরণকালে এলাকার মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জাহাঙ্গীর হোসেন বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। আমরা চাই, ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যাক।”
তিনি আরও বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক লিটন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, মনির হোসেন, কৃষক দল নেতা শহীদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা কবির হোসেন, মো. জামির হোসেন, মো. কাবিন মন্ডলসহ ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জাহাঙ্গীর হোসেন আরও বলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুর করিম রনির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার টঙ্গী পশ্চিম থানা এলাকার প্রতিটি ওয়ার্ডে ১০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৫৩ নম্বর ওয়ার্ডের আরও হতদরিদ্র পরিবারের কথা বিবেচনা করে তিনি ব্যক্তিগত উদ্যোগে ১৫০টিরও বেশি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহিমা ও ভালোবাসার নিদর্শন। আমরা এই ওয়ার্ডের সকল শ্রেণির সাধারণ মানুষকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।”
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com