1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
ভোলা সমিতি ঢাকার পক্ষ থেকে নুরুল ইসলাম নয়ন এমপিকে অভিনন্দন - dailyjonotarkantho
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

ভোলা সমিতি ঢাকার পক্ষ থেকে নুরুল ইসলাম নয়ন এমপিকে অভিনন্দন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৫২ Time View

বশির আলম, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় ভোলা জেলার কৃতি সন্তান নুরুল ইসলাম নয়ন এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ভোলা সমিতি ঢাকা।
এক শুভেচ্ছা বার্তায় ভোলা সমিতি ঢাকা জানায়, নুরুল ইসলাম নয়নের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি ভোলা জেলার মানুষের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা যুবসমাজকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠনটি আশাবাদ ব্যক্ত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় নুরুল ইসলাম নয়ন দেশের যুবসমাজের অধিকার আদায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তাঁর নতুন দায়িত্ব সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে মনে করেন ভোলা সমিতি ঢাকার নেতৃবৃন্দ।
ভোলা সমিতি ঢাকা নুরুল ইসলাম নয়ন এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছে এবং তাঁর নেতৃত্বে যুবদল দেশের যুবসমাজের প্রত্যাশা পূরণে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com