1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - dailyjonotarkantho
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোরিয়াগামী কর্মীর কাছ থেকে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, বোয়েসেল ও জেলা প্রশাসনের অভিযানে প্রতারক আটক টঙ্গীতে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ত্যাগী কর্মীদের মূল্যায়ন না হলে হারিয়ে যাবে রাজপথের সাহসী যোদ্ধারা: তাইজুল ইসলাম বেপারীকে ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশা ঘুষ প্রতারণার মামলায় ভূমি কর্মকর্তা  জেল হাজতে গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও মিনি ট্রাকসহ দুই জন গ্রেপ্তার শাকুর বিশ্বাসের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন ভোলা সমিতি ঢাকার পক্ষ থেকে নুরুল ইসলাম নয়ন এমপিকে অভিনন্দন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে টঙ্গীতে ইউনিট-বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল কাজিরহাট-আরিচা-দৌলতদিয়া সেতুর দাবিতে মানববন্ধন ঈদুল আজহার ত্যাগের শিক্ষায় ৭টি কোরবানি, সুবিধাবঞ্চিতদের মাঝে গোশত বিতরণ

টঙ্গীতে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৩ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি): গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫৮ লাখ টাকা ও মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে টঙ্গীর আউচপাড়া আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী জেলার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং রায়পুরা উপজেলার মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার এসআই এসএম মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় আনোয়ার ও শাওনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫৮ লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। অভিযানের পর জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com