1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
কাজিরহাট-আরিচা-দৌলতদিয়া সেতুর দাবিতে মানববন্ধন - dailyjonotarkantho
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কাজিরহাট-আরিচা-দৌলতদিয়া সেতুর দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৩১ Time View

নিজস্ব প্রতিবেদক :পাবনার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি কাজিরহাট-আরিচা-দৌলতদিয়া “Y” আকৃতির পদ্মা-যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) সকাল ১০টায় পাবনার কাজিরহাট ঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে পাবনা জেলা উন্নয়ন ফোরাম।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেতুটি নির্মিত হলে পাবনাসহ আশপাশের জেলার শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে সময় ও অর্থ সাশ্রয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বহু বছর ধরে এ অঞ্চলের মানুষ একটি টেকসই ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অপেক্ষায় রয়েছে। ফেরিনির্ভরতা কমিয়ে দ্রুত বহুমুখী সেতু নির্মাণ এখন সময়ের দাবি। তাই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা সেতু নির্মাণের দাবি তুলে ধরেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পাবনা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পাবনাবাসীর প্রত্যাশা, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ এ সেতু প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে এবং বদলে যাবে পুরো অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক চিত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com