1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩ - dailyjonotarkantho
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে টঙ্গীতে ইউনিট-বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল কাজিরহাট-আরিচা-দৌলতদিয়া সেতুর দাবিতে মানববন্ধন ঈদুল আজহার ত্যাগের শিক্ষায় ৭টি কোরবানি, সুবিধাবঞ্চিতদের মাঝে গোশত বিতরণ গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর রাজনৈতিক প্রতিহিংসার শিকার নুরুল ইসলাম দীপুর ঈদ শুভেচ্ছা, টঙ্গীবাসীর কাছে ন্যায়বিচারের প্রত্যাশা ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা ৫২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সেলিম কাজল গাজীপুর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা গাজীপুর মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জসিম ভাট গাজীপুর মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মহিলা দল নেত্রী বীনা চৌধুরী

গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৬ Time View
  1. নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ সদর উপজেলার ১৩ নম্বর নিজড়া ইউনিয়নের উত্তরপাড়া চৌদ্দপার কান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। গত রোববার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরুল খানের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধ ও একটি হত্যা মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। অভিযোগ রয়েছে, কামরুল খানের ছেলে হত্যা মামলার আসামি হিসেবে স্থানীয় মেম্বার মেহেদী খানের ছোট ভাই সোহাগের নাম রয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা তুলে নেওয়ার জন্য কামরুল খানকে বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছিল। তবে তিনি ছেলে হত্যার বিচার দাবিতে মামলা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানান।
    পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন প্রচণ্ড গরমের কারণে কামরুল খান বাড়ির সামনে কালভার্ট ব্রিজের ওপর বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
    সংঘর্ষে কামরুল খানের ভাই, ভাতিজাসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
    ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করে জানায়, স্থানীয় মেম্বার মেহেদী খান ও তার অনুসারীরা এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়। এছাড়া সংঘর্ষের সময় কামরুল খানের ছেলে নোমানের কাছ থেকে ধান বিক্রির প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
    এদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com