1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবালকে শুভেচ্ছা ও অভিনন্দন - dailyjonotarkantho
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাবা হত্যার বিচার চাই’—টঙ্গীতে নুরুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার চেয়ে পরিবারের আকুতি তুরাগে চালকদের মাঝে চান মিয়ার উপহার অটো রিকশায় ফিরল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন গাজীপুরের পূবাইল বাজারে বিজের ৪৩৪তম শাখার উদ্বোধন গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন  এমপি প্রার্থী শরিফুল ইসলাম সীমান্ত  মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা

জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবালকে শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৯০ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গাজীপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা।
শনিবার একাধিক শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল বলেন, “আমার প্রতি যে আস্থা রেখে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে, তার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বয়ে একটি সুন্দর, আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে, সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের অভিভাবকরাও আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও সুশাসনের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com