1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
চুরির নামে প্রতারণার ফাঁদে পড়ে মারধরের শিকার যুবক থানায় অভিযোগ! - dailyjonotarkantho
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন

চুরির নামে প্রতারণার ফাঁদে পড়ে মারধরের শিকার যুবক থানায় অভিযোগ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৭৮ Time View

মোঃ সজল মিয়া গাজীপুর পূবাইল ( প্রতিনিধি ) : গাজীপুরের মহাগরীর পূবাইল থানা এলাকায় লেগুনা চুরির ঘটনাকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন গাড়ি চালক সালমান নামে এক যুবক।এ বিষয়ে চালক সালমানের পিতা হাফিজুর রহমান পূবাইল থানায় ৪ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়,১লা জুলাই বুধবার রাতে সালমানের পূর্ব পরিচিত হাবু মিয়া টঙ্গী স্টেশন রোড এলাকায় ভাড়া মারার জন্য ১টি লেগুনা গাড়ির চাবি বুঝিয়ে দেন পরে মিরের বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে ফের টঙ্গী সিলমন থেকে গাড়ি স্টেশন রোড যাওয়ার আমতলী ব্রীজ সংলগ্ন পথিমধ্যে মোটর বাইক যুগে দুইজন পরবর্তীতে আরো কয়েকজন লোক গতিরোধ করে লেগুনা গাড়ি থামিয়ে তাকে এলোপাথারি মারধর করে পরবর্তীতে তার পরিচয় জানা সত্ত্বেও তাকে একই এলাকার তার প্রতিবেশী শহিদুল জামাই, রাসেল ও তার পিতা সুরুজ মিয়াসহ আরো কয়েকজন মিলে ভোরে পূবাইল স্টেশন বালুর মাঠ নিয়ে এসে প্রথমে গাছের সাথে বেঁধে আবারো কলের পাইপ ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে সকাল ৭:৪৫ মিনিটে জৈনক পূবাইল কলেজ গেইট দেলুর মার্কেটের সামনে ফেলে রেখে যায়।পরবর্তীতে সালমানের পরিবার তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।যার চিকিৎসা রেজি নং ৫০৩/১ তারিখ ১/৭/২০২৬ইং

এখনো অসুস্থ সালমান হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এ বিষয়ে সুরুজ মিয়া ও রাসেলের সাথে যোগাযোগ করলে তারা জানান আমাদের লেগুনা গাড়ি চুরি করে নিয়ে যাওয়ায় আমরা এই কাজ করেছি।ঘটনার পর আমরা পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।সালমানের পিতা হাফিজুল ইসলাম জানান আমার ছেলে যদি চুরি করে তাহলে আইন তার বিচার করবে।আমাদের পরিচয় দেওয়া সত্ত্বেও কেন তারা নিজ হাতে লাঠি দিয়ে মেরে আমার ছেলেকে গুরুতর আহত করেছে এবং হাড় ভেঙেছে আমি এর বিচার চাই।

এ ঘটনায় হাবু, শহিদুল ইসলাম শহিদ,রাসেল মিয়া ও সুরুজ মিয়াসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com