1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইল স্টেশন ব্যবসায়ী কমিটির নিবার্চনে অর্থ সম্পাদক পদে জয়ের প্রত্যাশা- বিজয় চন্দ্র দাসের - dailyjonotarkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ময়লা ব্যবসা ঘিরে বিতর্ক: অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপির তৃণমূলে ক্ষোভ

পূবাইল স্টেশন ব্যবসায়ী কমিটির নিবার্চনে অর্থ সম্পাদক পদে জয়ের প্রত্যাশা– বিজয় চন্দ্র দাসের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১২১ Time View

আল-আমিন সরকার পূবাইল গাজীপুর প্রতিনিধি: আসন্ন ১১ জুলাই ২০২৬ পূবাইল স্টেশন ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সেই নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণা চলছে।কে হবে আগামী ১১জুলাই পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ীদের অভিভাবক তা নিয়ে বিভিন্ন মহল,দোকানপাট, রেস্তোরাঁ, চায়ের আড্ডায় শোনা যাচ্ছে নিজ নিজ প্রার্থীদের নিয়ে সমর্থকদের মধ্যে চলছে নানামুখী আলোচনা।নির্বাচন কে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে পূবাইল ষ্টেশন এলাকায়।দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত নির্বাচনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূবাইল স্টেশন বাজার কমিটি।সাধারণ ব্যবসায়ী ও মানুষের মধ্যে ধারণা নতুন এই কমিটি ব্যবসায়ীদের অভিভাবক তৈরী করে ব্যবসার সাফল্য কামনা করেছেন অনেকে।পূবাইল স্টেশন ব্যবসায়ীদের দাবি সৎ ও নির্ভীক অর্থ সম্পাদক হিসেবে বিজয় চন্দ্র দাসকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমেছে সাধারণ ব্যবসায়ী ও সাধারণ ভোটারগণ।তাদের আশা বিজয় চন্দ্র দাস কে অর্থ সম্পাদক পদে বিজয়ী করতে পারলে স্টেশন বাজার কমিটি পরিচালনায় সুষমবন্টন ও স্বচ্ছ জবাবদিহিতা মূলক ব্যবস্থাপনা সৃষ্টি হবে। সততা স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। পূবাইল স্টেশন বাজার কমিটির পরিচালনা পরিষদ নির্বাচনে অর্থ সম্পাদক পদপ্রার্থী বিজয় চন্দ্র দাস অঙ্গীকার করেন,আমি জয়ী হলে সবাইকে নিয়ে তাদের স্বচ্ছতা ও জবাবদিহি মূলক আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলব। আমার পূবাইল স্টেশন ব্যবসায়ী ভাই ও বোনদের স্বার্থ সংরক্ষণে কাজ করব। নিয়মিত হিসাব ও তথ্য উপস্থাপন করব ব্যবসার উন্নয়নে ব্যবসায়ীদের জন্য বাজারে প্রয়োজনীয় পানি বিদ্যুৎ নৈশপ্রহরীর ব্যবস্থাসহ টেকসই পদক্ষেপ নিব। সকল ব্যবসায়ীদের প্রতি সমান সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করব। পরিশেষে বলেন আমি আমার প্রিয় পূবাইল স্টেশন ব্যবসায়ী ও সহকর্মীদের সাথে নিয়ে সার্বিক উন্নয়নে কাজ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com