1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও মিনি ট্রাকসহ দুই জন গ্রেপ্তার - dailyjonotarkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইজা বাটন মামলা: জামিনের পর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জোরালো দলীয় পদ নিয়ে নতুন আলোচনা ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনায় উদ্বেগ, টঙ্গীতে জামায়াত ও স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচি পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবক খুন,আপন ছোট ভাই সহ ৪জন আটক প্রধানমন্ত্রীর সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ দলীয় আনুগত্য ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন সালাহউদ্দিন সরকার সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে নারী কর্মী নিয়োগ, আবেদনকারীদের ইন্টারভিউ আহ্বান টঙ্গীতে ছাত্রদল নেতা দিপু দেওয়ানের ওপর হামলার ঘটনা আড়াল করতে সাজানো অভিযোগ। শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে নির্মাণ শ্রমিকদের অবস্থান কর্মসূচি, পাওনা পরিশোধের দাবি ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের ৫ম সভা অনুষ্ঠিত

গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও মিনি ট্রাকসহ দুই জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২৪ Time View

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজা ও মিনি ট্রাকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ( ০৮ জুন) ভোরে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার কররা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুর এলাকার মলাই মিয়ার ছেলে মিনি ট্রাক চালক মো: সাকিব মিয়া (৩৪), অপরজন ব্রাহ্মণবাড়িয়া কসবা বড়খোটা এলাকার শিশু মিয়ার ছেলে নাজমুল মিয়া(২৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজারস্থ মহাসড়কের পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় গাঁজা বহনকারী মিনি ট্রাকটি চেকপোস্ট পর্যন্ত পৌছালে সংকেত দিয়ে থামিয়ে বিধি মোতাবেক তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মিনি ট্রাকে বিশেষ কৌশলে গোপন চেম্বারে লুকায়িত ৭৫ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় উপ পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে জিএমপি সদর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com