1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে পূবাইলে কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - dailyjonotarkantho
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন

বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে পূবাইলে কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮১ Time View

আল-আমীন হোসেন (পুবাইল গাজীপুর) : গাজীপুর মহানগরীর পূবাইলে মরহুম আরাফাত রহমান কোকো-এর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ড কৃষক দল ও ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে ঐতিহ্যবাহী ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। বিকেল থেকেই মাঠে বিভিন্ন এলাকা থেকে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
টুর্নামেন্টের বিশেষ আয়োজক ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আকরাম হোসেন, ৪১ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. রাসেল গাজী, ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রাকাতুল্লাহ সরকার এবং ৪১ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল।
৬০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। খেলাটি পরিচালনা করেন বি.এম. আল-মোস্তফা পিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, সম্মানিত সদস্য মো. সাখাওয়াত হোসেন খান (খোকন) ও মো. আসাদ হোসেন খান (বুলবুল), পূবাইল থানা কৃষক দলের সভাপতি আরিফুল রহমান বুলবুল, যুবদল নেতা সোহেল খান, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, ৪১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পনির হোসেন, ৪২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আমির হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খেলা শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, খেলাধুলার পাশাপাশি বৃক্ষরোপণের মতো সামাজিক উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com