1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
রামনা শের-ই বাংলা বিদ্যাপীঠে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - dailyjonotarkantho
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবাইলে ছাদের ভাড়াবাসা থেকে নববধূর লাশ উদ্ধার স্বামী পলাতক টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, মাদক ও নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন

রামনা শের-ই বাংলা বিদ্যাপীঠে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৮৪ Time View

বরগুনা জেলা প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বরগুনার বামনা উপজেলার রামনা শের-ই বাংলা বিদ্যাপীঠে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় বামনা উপজেলা যুব ফোরামের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা। এ সময় তিনি উপজেলা চত্বরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কয়েকটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে রামনা শের-ই বাংলা বিদ্যাপীঠে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন অতিথিরা। বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, উপজেলা যুব ফোরামের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com