1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মোহাম্মদ মাসুদের বই কিনলেন ডা. জুবাইদা রহমান - dailyjonotarkantho
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মোহাম্মদ মাসুদের বই কিনলেন ডা. জুবাইদা রহমান হাজীর মাজার বস্তি ভাঙার ‘নেপথ্যের কারিগর’ নুরু মিয়া? মাদক ব্যবসা, দখল ও সম্পদ বৃদ্ধির অভিযোগ—আইনের আওতায় এনে তদন্তের দাবি হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি পূবাইলে বাবার বাড়িতে বেড়াতে এসে গৃহবধূ-ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের বড় উচ্ছেদ অভিযান গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, দখলমুক্ত সরকারি জমি

জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মোহাম্মদ মাসুদের বই কিনলেন ডা. জুবাইদা রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ Time View

বিশেষ প্রতিনিধি : রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান জিয়া স্মৃতি বইমেলা ২০২৬ ঘিরে পাঠক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এরই মধ্যে মেলায় বিশেষ আকর্ষণের সৃষ্টি হয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের বইমেলা পরিদর্শন এবং তরুণ লেখক ও সাংবাদিক মোহাম্মদ মাসুদের লেখা নতুন বই সংগ্রহকে কেন্দ্র করে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা পরিদর্শনে আসেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশক, লেখক ও পাঠকদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তিনি মেলার ‘প্রতিভা প্রকাশ’-এর ৩৭ নম্বর স্টলে গিয়ে সাংবাদিক মোহাম্মদ মাসুদের লেখা নতুন বই ‘জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার’ নিজ হাতে সংগ্রহ করেন।
বইটি সংগ্রহের পর ডা. জুবাইদা রহমান লেখক ও সাংবাদিক মোহাম্মদ মাসুদের উদ্যোগের প্রশংসা করেন। তাঁর মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ গঠন, রাষ্ট্র পরিচালনা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং তাঁর রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাধারার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা গুরুত্বপূর্ণ।
ডা. জুবাইদা রহমান বলেন, শহীদ জিয়াউর রহমানের দেশ গঠনের সঠিক ইতিহাস এবং তাঁর দূরদর্শী চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের গবেষণাধর্মী প্রকাশনা সেই ইতিহাস জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বইটির বহুল প্রচার ও সাফল্য কামনা করেন।
লেখক ও সাংবাদিক মোহাম্মদ মাসুদ বলেন, ডা. জুবাইদা রহমানের মতো একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তাঁর বইটি নিজ হাতে সংগ্রহ করায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একজন লেখক হিসেবে এ ঘটনা তাঁর জন্য বড় অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।
মোহাম্মদ মাসুদ বলেন, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্ব, দেশ গঠনে তাঁর ভূমিকা এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর অবদান নিয়ে সাধারণ পাঠকদের মধ্যে আগ্রহ রয়েছে। বইটির মাধ্যমে পাঠকরা তাঁর কর্মময় জীবন ও দেশ গঠনের চিন্তাধারা সম্পর্কে আরও জানতে পারবেন বলে আশা করছি।
প্রকাশক ও মেলা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার’ বইটি ‘প্রতিভা প্রকাশ’-এর ৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। মেলা শুরুর পর থেকেই বইটি নিয়ে পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
মেলায় আগত পাঠকদের অনেকেই বিভিন্ন স্টলে বই দেখার পাশাপাশি লেখক ও প্রকাশকদের সঙ্গে মতবিনিময় করছেন। জিয়া স্মৃতি বইমেলাকে ঘিরে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি। এর মধ্যে ডা. জুবাইদা রহমানের বইমেলা পরিদর্শন এবং সাংবাদিক মোহাম্মদ মাসুদের বই সংগ্রহের ঘটনা মেলায় উপস্থিত পাঠক ও সংশ্লিষ্টদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে।
আয়োজকদের আশা, ইতিহাস, রাজনীতি, মুক্তিযুদ্ধ, দেশ গঠন ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে প্রকাশিত বইগুলো নতুন প্রজন্মের পাঠকদের মধ্যে ইতিহাস ও গবেষণার প্রতি আগ্রহ আরও বাড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com