1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করা গাজীপুরের টঙ্গীর ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের বহিস্কৃত সভাপতি রাতুল সিকদার অমিকে (২২) চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাকে সহযোগীসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাতুল সিকদার অমি টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকার রেজা সিকদারের ছেলে। তিনি নগরীর ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। তার সহযোগী রাজু শেখ (২৫) একই এলাকার খরতৈল গ্রামের মৃত শহিদ শেখের ছেলে।
পুলিশ জানায়, কয়েকমাস আগে সড়কের কাজকে কেন্দ্র করে এক ঠিকাদারের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটুক্তি করেন এই ছাত্রদল নেতা। চাঁদা দাবীর ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়েরকৃত মামলায় তাকে সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও চাঁদা দাবীর ঘটনা প্রকাশিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল সিকদার অমিকে বহিষ্কার করে ছাত্রদল।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক দায়েরকৃত চাঁদাবাজি মামলায় তাকে সহযোগীসহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলার বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com