1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীর হাজী বিরিয়ানিতে ভোক্তা অধিকারের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে ৫০ হাজার টাকা জরিমানা - dailyjonotarkantho
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মিজানুর  সাধারণ সম্পাদক  রাজু আহমেদ।  গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

টঙ্গীর হাজী বিরিয়ানিতে ভোক্তা অধিকারের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৭০ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুরের টঙ্গীর আলোচিত রেস্তোরাঁ হাজী বিরিয়ানি হাউজে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীন। তার সাথে উপস্থিত ছিলেন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা।
অভিযান শেষে সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন,
“জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তাদের সুরক্ষায় এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এর আগে, গত ১৪ নভেম্বর টঙ্গীর হাজী বিরিয়ানি হাউজের পঁচা ও পোকা পড়া মাংসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি নিয়ে টঙ্গীর সর্বত্র আলোচনা চলে এবং এসব রেস্তোরাঁর খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়রা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বন্ধ করে দেওয়ার দাবিও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com