
বশির আলম(গাজীপুর প্রতিনিধি) :
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত মামদী মোল্ল্যা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়েছে। জাতীয় কর্মসূচির আলোকে ও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ দিবসের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সদস্যদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উত্তরাউচপাড়া মোল্লাবাড়ি ও মুক্তার বাড়ি রোড প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালি ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদা সুলতানা, এডহক কমিটির সদস্য ও গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য আলাউদ্দিন মোল্ল্যা, সহকারী প্রধান শিক্ষক মকছুদুর রহমান, সিনিয়র শিক্ষক সেলিনা আক্তার ও আয়েশা আক্তার ডলি।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম মোল্ল্যা, বিকাশ মোল্ল্যা, মহিলা দলের নেত্রী মিনারা বেগম ও মোশেদা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, মহান বিজয় দিবসের এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে শেষ হয়।
Leave a Reply