1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
আইয়ুব আলীর ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন - dailyjonotarkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: টঙ্গীর হক ফুড ইন্ডাস্ট্রিকে ৪ লাখ টাকা জরিমানা সিরাজ উদ্দিন সরকার  বিদ্যানিকেতন নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়

আইয়ুব আলীর ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৬৮ Time View

(টঙ্গী প্রতিনিধি) :অবিভক্ত টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আইয়ুব আলীর ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ঘোড়াশাল–কালিগঞ্জ আঞ্চলিক সড়কের টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে টিএন্ডটি বাজার ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা আইয়ুব আলী, নবীন হোসেন, কাওসার হোসেনসহ ৪৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে আইয়ুব আলী অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের পর টিএন্ডটি এলাকায় আব্বাস আলী ও তার ছেলেরা লুটপাট, চুরি ও সন্ত্রাসের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এসব অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়। সম্প্রতি তার বাসায় চোর প্রবেশ করলে স্থানীয়রা চোরচক্রের এক সদস্যকে আটক করে। পরে চোরের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আব্বাস আলীর গুদাম থেকে চুরির মালামাল উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে মামলার কাজে আদালতে হাজির হয়ে ফেরার পথে ফিল্মি কায়দায় তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করার চেষ্টা করে বলে তিনি দাবি করেন। তবে গাড়িচালকের বিচক্ষণতায় তিনি প্রাণে বেঁচে যান।
মানববন্ধনে বক্তারা বলেন, টঙ্গী এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্ত্রাসী চোরচক্রের মূল হোতা আব্বাস আলী, তার ছেলে রাকিবসহ সংশ্লিষ্ট সকলের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, টঙ্গী এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com