1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইলে উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা ও মিছিল - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

পূবাইলে উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা ও মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪৯৭ Time View

আল-আমিন সরকার, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিএনপি মনোনীত গাজীপুর-৫ আসনের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রচারণার প্রথম দিনেই এলাকায় ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা যায়। পূবাইলের বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের স্লোগানে মিছিল বের হয়। এর মধ্যে হারেজ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির মিছিলটি ছিল ব্যতিক্রমধর্মী ও নজরকাড়া। সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের রূপ নেয়।
একই দিন বিকেলে পূবাইলের মিরের বাজার এলাকায় জননেতা এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ চালান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম বিকি, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন ভূঁইয়া, হারেজ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির আহ্বায়ক মো. আবু সাঈদ সরকার, সদস্য সচিব হযরত আলী টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন মোড়ল, সদস্য মো. রতন দেওয়ান ও যুগ্ম আহ্বায়ক মো. আরিফ হোসেন দেওয়ান।
এছাড়া প্রচারণা ও মিছিলে আরও অংশ নেন যুগ্ম আহ্বায়ক মো. দেওয়ান রাজু আহমেদ, আব্দুল হক ভূঁইয়া মানিক, মো. সোহেল সরকার, মো. সুজন দেওয়ান, কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা, পূবাইল থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাম্মৎ নাসরিন আক্তার, যুবদল নেতা মেহেদী হাসান মুবিন, জুলাই যোদ্ধা মো. সুলতান শাহ ও তুহিন সরকারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণা ও মিছিল শেষে সবাই মাজুখান পাম্প এলাকায় একত্রিত হন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি পুনরায় আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com