1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
টঙ্গীতে অবৈধ গ্যাসের বিরুদ্ধে অভিযান  জরিমানা ২ লাখ টাকা - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

টঙ্গীতে অবৈধ গ্যাসের বিরুদ্ধে অভিযান  জরিমানা ২ লাখ টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ওয়াশিং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে কারখানা দুটিকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) টঙ্গীর ফকির মার্কেট, দেওড়া ও ভাদাম মুদাফা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম মনিজা খাতুন। তিনি বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানের প্রথম স্পটে “এফ টু আর টেক্স সলিউশন” নামের একটি অবৈধ ওয়াশিং কারখানায় ৩/৪ ইঞ্চি কিলের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ২০০ ঘনফুট প্রতি ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ২টি ওভেন এবং ৯০০ ঘনফুট প্রতি ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ১টি বয়লার বিচ্ছিন্ন করা হয়।
দ্বিতীয় স্পটে “বিসমিল্লাহ জিন্স প্রসেসিং প্লান্ট” নামের আরেকটি অবৈধ ওয়াশিং কারখানায় একইভাবে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকেও এক লাখ টাকা জরিমানা করা হয়। সেখানে ২০০ ঘনফুট প্রতি ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ৪টি ড্রায়ার এবং ১৫০০ ঘনফুট প্রতি ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ১টি বয়লার বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে আনুমানিক ১৪০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। সর্বমোট বিচ্ছিন্নকৃত গ্যাস লোড ছিল ৩৬০০ ঘনফুট প্রতি ঘণ্টা। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিল তিতাস গ্যাসের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র (জোবিই-টঙ্গী) ও আবিবি-জয়দেবপুর। অভিযানে তিতাস গ্যাসের ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মিজবা-উর-রহমান, উপ-ব্যবস্থাপক (গাজীপুর) গোলাম রব্বানী, উপসহকারী প্রকৌশলী নাঈম হাসান, সহকারী প্রকৌশলী প্রকৌ. আব্দুল ওয়াহাবসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com