1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুর–২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা, লিফলেট বিতরণ - dailyjonotarkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

গাজীপুর–২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা, লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২০২ Time View

 

বশির আলম (গাজীপুর প্রতিনিধি) : গাজীপুর–২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় গাজীপুর মহানগর যুবদলের  সাবেক  সভাপতি টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন  এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মাঠে নেমেছেন।

সোমবার  (২৬ জানুয়ারি) সকালে  প্রভাষক বশির উদ্দিন  দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গাজীপুরের চেরাগ আলী কলেজগেট টঙ্গী পশ্চিম থানা ৫৪ নং ওয়ার্ড   এলাকায়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রার্থীর বিজয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
প্রচারণাকালে প্রভাষক বশির উদ্দিন   বলেন, গাজীপুরে বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য মাঠে নেমেছেন। সাধারণ মানুষ দীর্ঘদিন ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে।
তিনি আরও বলেন, দেশ ও রাষ্ট্রের কল্যাণের স্বার্থে সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে ইনশাল্লাহ। এর মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com