1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
পূবাইল ৪১ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত - dailyjonotarkantho
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

পূবাইল ৪১ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩০ Time View

আল-আমিন সরকার, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ.কে.এম ফজলুল হক মিলনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে উঠান বৈঠকের আয়োজন করেছে পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড কৃষকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যায় পূবাইলের মিরের বাজার সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৪১ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি রাসেল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান বুলবুল, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মোল্লা, ৪১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তফা মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মিয়া।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–৫ আসন থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এ.কে.এম ফজলুল হক মিলনকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com