1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. admin@dailyjonotarkantho.com : dailyjonotarkantho :
গাজীপুর–২ আসনে এম. মঞ্জুরুল করিম রনির গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা - dailyjonotarkantho
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বহিস্কৃত ছাত্রদলের সভাপতি গ্রেফতার টঙ্গীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণে এক লাখ টাকা জরিমানা ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, টঙ্গীতে  উত্তেজনা কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে উৎসবের আমেজ টঙ্গীতে ভুয়া সেনা পরিচয় ও একাধিক নাম, জামিনের পরও থামেনি প্রতারণার অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে চান মিয়া চান্দুর প্রতিবাদ পূবাইল ছিকলিয়া হিন্দু সমবায় সমিতির সভাপতি রানা সম্পাদক কাজল নির্বাচিত সাহিত্য আড্ডায় হৃদয়ের বন্ধন টঙ্গীতে বন্ধ তিন টেক্সটাইল মিল চালুর উদ্যোগ ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি ও মূলধন সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার পরিকল্পনা সড়কে অভিযান, কারখানায় উৎপাদন গাজীপুরে বাড়ছেই ব্যাটারিচালিত অটোরিকশা

গাজীপুর–২ আসনে এম. মঞ্জুরুল করিম রনির গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ Time View

বশির আলম (গাজীপুর প্রতিনিধি): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩, ৪৪, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে এম. মঞ্জুরুল করিম রনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।
এ সময় বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “গাজীপুরের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “গাজীপুর–২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। শিল্পনগরী গাজীপুরের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং আধুনিক অবকাঠামো গড়ে তুলতে আমি নেতৃত্ব দিতে প্রস্তুত।”
গণসংযোগে অংশ নেওয়া সাধারণ ভোটাররা তাঁর সঙ্গে কথা বলে সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com